1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজশাহী হবে পর্যটন নগরী, পদ্মাপাড়ে নানা উদ্যোগ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজশাহী হবে পর্যটন নগরী, পদ্মাপাড়ে নানা উদ্যোগ

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৪২ জন পঠিত
রাজশাহীর পদ্মাপাড়ের বিনোদন কেন্দ্রে যোগ হলো বিচ বাইক ও বিচ চেয়ার।

ডেস্ক রিপোর্ট: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর পদ্মাপাড়কে বিনোদন কেন্দ্র হিসেবে ঢেলে সাজানো হচ্ছে। সে লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এবার রাজশাহীর পদ্মাপাড়ের বিনোদন কেন্দ্রে যোগ হলো বিচ বাইক ও বিচ চেয়ার।

শুক্রবার বিকেলে লালনশাহ পার্ক, মুক্তমঞ্চ সংলগ্ন চরে আনুষ্ঠানিকভাবে ২টি বিচ বাইক ও ১০টি বিচ চেয়ারের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বিচ বাইক ও বিচ চেয়ার পরিচালনা করা হবে। এক রাউন্ড বিচ বাইক ব্যবহারে প্রতিজন ৫০টাকা এবং বিচ চেয়ার ব্যবহারে ঘণ্টায় ২০টাকা প্রদান করতে হবে। আগামীতে আরো বিচ বাইক ও বিচ চেয়ার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সিটি কর্পোরেশনের মুনাফা নয়, বরং নগরবাসীর বিনোদনের জন্য যুক্ত করা হলো বিচ বাইক ও বিচ চেয়ার।

রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পদ্মাপাড়কে ঘিরে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিচ বাইক ও বিচ চেয়ার চালুর মাধ্যমে পদ্মাপাড়ের বিনোদনের একটি অনন্য মাত্রা যোগ হলো। এটি সূচনা মাত্র। পদ্মাপাড়ে বিনোদন কেন্দ্রের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। পদ্মায় জেগে ওঠা ৮ কিলোমিটার দীর্ঘ ও ৫০০ মিটার প্রশস্ত চরে রিভার সিটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। রিভার সিটির ডিজাইন প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলে এর কাজ শুরু করা হবে।

সিটি মেয়র বলেন, বিচ বাইক ও বিচ চেয়ার চালুর মাধ্যমে সিটি কর্পোরেশনের মুনাফার কোনো উদ্দেশ্য নেই। নগরবাসীসহ এখানে ঘুরতে আসা পর্যটকরা যাতে বিনোদন উপভোগ করতে পারেন সেই জন্য এটি চালু করা হলো। বেসরকারি উদ্যোগে এ কাজে কেউ এগিয়ে এলে তাদের সাধুবাদ জানানো হবে। এক্ষেত্রে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

মেয়র আরো বলেন, পদ্মাপাড়কে এমনভাবে তৈরি করা হবে যাতে, চট্টগ্রাম, কক্সবাজারের ন্যায় রাজশাহীর পদ্মাপাড়ে ঘুরতে আসেন দেশি-বিদেশি পর্যটকরা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে নদীতে স্পিড বোর্ড চালুসহ বহুমাত্রিক বিনোদন ব্যবস্থার পরিকল্পনা রয়েছে। এসব কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION