1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভবানীপুর উপনির্বাচনে নতুন স্লোগানে মমতা - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

ভবানীপুর উপনির্বাচনে নতুন স্লোগানে মমতা

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪৫৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

ভোটে এবার ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানে পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এবার ভবানীপুর উপনির্বাচনকে ঘিরেও তৈরি হয়েছে নতুন স্লোগান। 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভবানীপুর উপনির্বাচনের তারিখ ঘোষণা না হলেও তৃণমূলের উৎসাহী নেতা-কর্মীরা নিজে থেকেই একটি স্লোগান বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচার শুরু করেছেন।  

তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর তৈরি ওই স্লোগানটি হল- ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’।

উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও সামাজিকমাধ্যমে এই স্লোগানটি দিয়ে জোর প্রচার শুরু হয়েছে। ছোট ছোট হোর্ডিং তৈরি করেও ভবানীপুর এলাকাজুড়ে প্রচার শুরু হয়েছে।

২০১১ সালের উপনির্বাচন ও ২০১৬ সালের সাধারণ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মমতা। আর ২০২১ সালের নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ২৮ হাজার ভোটে জিতেও, ২১ মে ভবানীপুর বিধানসভা আসন থেকে পদত্যাগ করেছেন তিনি।

তাই এই আসনে যে আবারও মমতা প্রার্থী হবেন, তা নিশ্চিত বলেই ধরে নিচ্ছেন তৃণমূল কর্মীরা। তাই ভোটের তারিখ ঘোষণার আগেই প্রচারে নেমে পড়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION