1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত  - Bangladesh Khabor
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা সভা কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস সোনারগাঁয়ে সেচ্ছাসেবক দলের নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

বিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৬৫ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ‍্য দিয়ে ১৭ মার্চ, বুধবার মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।  উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের উদ‍্যোগে সকালে বঙ্গবন্ধুর ম‍্যুরালে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ শিবলী সাদিক উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী, বিরামপুর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মিথুন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) উম্মে কুলছুম বানু ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল। এদিন উপজেলা পরিষদ মাঠে সরকারি অর্থায়নে উপজেলার গ্রাম পুলিশদের বাই সাইকেল ও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে গাভী উপহার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION