1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হোটেল ঝিনুক ডাক বাংলো থেকে যৌন কর্মী আটক। - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

হোটেল ঝিনুক ডাক বাংলো থেকে যৌন কর্মী আটক।

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৯১৬ জন পঠিত

কুয়াকাটা(পটুয়াখালী) থেকে মোঃ জাহিদ

কুয়াকাটায় হোটেল ঝিনুক ডাকবাংলো থেকে যৌনকর্মীদের একটি দলকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর রাত ১০টায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ম্যানেজার মোঃ জুয়েল (৩০), তালতলী উপজেলার খদ্দের মোঃ ফয়সাল (২৫) মোঃ সোহেল (১৮) সহ দুইজন যৌনকর্মী। হোটেল দায়িত্ব পালনকারী মোঃ এনায়েত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, বারবার তাকে ফোন দিলে সে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসিক হোটেল ঝিনুক ডাকবাংলোয় লিজ নিয়ে দীর্ঘদিন যাবৎ।যৌনকর্মীরা জানান, তারা স্থায়ীভাবে ঝিনুক ডাকবাংলোয় ম্যানেজারের সাথে মদ, গাঁজাসহ, বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছেন।তারা সুকৌশলে সমুদ্রপারে ও বিভিন্ন স্থান সুযোগ বুঝে প্রচার করে পর্যটক ও স্থানীয়দের এই অসৎ কাজে আসার পথ দেখিয়ে দেন, হোটেল ম্যানেজার নির্দেশে মাঠ পর্যায়ে অবৈধ ব্যবসা প্রসারিত করার জন্য আরো তিনজন কাজ করে যাচ্ছেন। তারা অভিযানের কথা শুনে আগে থেকে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে, এখনও আটক করা সম্ভব হয়নি।

এ সময় একটি সূত্র সাংবাদিকদের বলেন,  অনেকদিন যাবত তারা এই কুকর্ম করে আসছে, তাদের আমরা অনেকবার সচেতন করেছি, কিন্তু তারা সে কথা না শুনে এই অসৎ কাজ আরো বেশি করে শুরু করেছে, তার কারনে প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাদের, এবং তিনি সাথে সাথে কুয়াকাটা মহিপুর আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন কুয়াকাটার আইনশৃঙ্খলা বাহিনী ।এরকম সজাগ থাকলে মাদক ও অসৎ কর্ম কান্ড অতি দ্রুত দূর হবে বলে আশা করছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামানের সাথে কথা হইলে তিনি বলেন, মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং হোটেল কে তালাবদ্ধ করা হয়েছে।স্থানীয়রা বলেন কুয়াকাটায় আরো অনেক আবাসিক হোটেলে এই ভাবে প্রকাশ্যে দেহ ব্যবসা চলে। কুয়াকাটা পর্যটন নগরীকে সুশৃংখল রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা।

Attachments area

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION