1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস - Bangladesh Khabor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ কুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা ‘আমি এখনো জামায়াতের’ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার (৫ আগস্ট) সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
পরে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দীন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড. মইনুল হাসান সাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং জুলাই যোদ্ধারা।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
একই সঙ্গে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এ সময় সংবর্ধনা পাওয়া শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করেন।
তারা শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্মৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION