1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৫ প্লাটুন সদস্য। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, সড়কের মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে এ নিরাপত্তা।

মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জ শহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম।

প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান বলেন, ‘আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION