1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৩৬ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া এলাকার কোন এক ব্যক্তি “সরা বাংলাদেশ এর নিউজ” নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক, সাধারণ মানুষসহ অভিযোগকারী সাংবাদিক ও তার সহকর্মীদের ছবি, তথ্য ও নিউজ সংগ্রহ করে বিকৃতভাবে প্রকাশ করে মানহানিকর পোস্ট করে আসছে। এছাড়াও ওই আইডি থেকে বিভিন্ন সময় ইনবক্সে হুমকি প্রদান করা হয়।

সোমবার (১৬ মার্চ ২০২৬) হঠাৎ করে ওই ফেসবুক আইডি থেকে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারকে ইনবক্সে অর্থ দাবি করে বিভিন্ন শর্ত দেওয়া হয়। শর্তগুলো মানা না হলে এবং বিষয়টি থানা-পুলিশকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার জানান, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর গোপালগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পিরোজপুর জেলার দায়িত্বও পালন করছেন। দীর্ঘদিন ধরে একজন সাংবাদিক হিসেবে তিনি দৈনিক অগ্নিশিখা,আধুনিক সংবাদ, গোপালগঞ্জ ব্যুরো প্রধান হিসেবে , সু- প্রভাত ঢাকা এর টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি এবং অন্যান্য নিবন্ধনকৃত অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে বিশেষ প্রতিনিধি হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণের মাধ্যমে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন।

তিনি বলেন, “সরা বাংলাদেশ এর নিউজ” নামের ফেসবুক আইডি থেকে যেভাবে আমাকে নিয়ে মানহানিকর পোস্ট করা হচ্ছে এবং ইনবক্সে অর্থ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ওই ফেসবুক আইডির পরিচালনাকারী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্র ও সরকারের সহযোগিতায় যেন তিনি একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সর্বশেষ তিনি দেশের সকল নাগরিক ও গণমাধ্যমকর্মী সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ তাকে যেভাবে হয়রানি, মানহানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে—এ বিষয়ে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION