জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সীমান্তর এলাকায় নওগাঁর ধামুইহাটে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাই ও তার সহযোগীর বিরুদ্ধে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর পরে কসাই পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধামুরইহাটের মঙ্গলবাড়ী তেতুলতলী মোড়ে নিয়মিত খাসির মাংস বিক্রি করেন, কসাই এন্তাজুল ও তার সহযোগী দুলু মৌলভী।
তারা বাড়ি থেকে পশু জবাই করে এনে বাজারে বিক্রি করতেন। মাংসের দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেই সন্দেহ করতো।
এন্তাজুলের বাড়িতে একটি কুকুর লালন পালন করেন, পরে জবাই করার পর।বিষয়টি কয়েক জনের নজরে আসে।
পরে ওই মাংস খাসির মাংস হিসাবে বিক্রি করার জন্য বাজারে তোলে বিষয়টি জানাজানি হয়ে যায়। মুহূর্তের মধ্যে খবরটি বাজারে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ দেখে মাংস ও কসাইয়ে সরঞ্জাম ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এন্তাজুল ও দুলু।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন। ঘটনার বিষয়ে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। এবং সেগুলো নিরাপদ স্থানে অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে ধামুরইহাট থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, খবর পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। সেখান থেকে কুকুরের মাথা চামড়া ও মাংস সহ কসাইয়ে সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্ত এন্তাজুল ও দুলু মিয়া পলাতক থাকলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply