1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, চলছে কোরআনখানি ও শোক বইয়ে স্বাক্ষর - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, চলছে কোরআনখানি ও শোক বইয়ে স্বাক্ষর

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। প্রিয় নেত্রীর বিদায়ে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে পবিত্র কোরআনখানি শুরু হয়। একই সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। এতে স্বাক্ষর করছেন কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।

সারাদিন দলীয় কার্যালয়ে অবস্থান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা। শোকের প্রতীক হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বুধবার জানাজার আগ পর্যন্ত এই কোরআনখানি চলবে। তিনি জানান, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও শোকবার্তা নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। কেউ দলীয় কার্যালয়ের সামনে, কেউ বা রাস্তার ওপর অঝোরে কাঁদছেন। আবার অনেকে নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শোক বই খুলেছি। সেখানে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বাক্ষর করছেন।’

খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমরা একজন আপসহীন নেত্রী হারালাম। যিনি দেশের জন্য তার সর্বোচ্চটুকু ত্যাগ স্বীকার করেছেন। তার মতো এমন দেশপ্রেমিক কেউ ছিল না। তিনি ছিলেন অতুলনীয়। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এই দোয়া সবসময়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION