1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় এএসপি পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোটালীপাড়ায় এএসপি পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৫৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‌্যাব কর্মকর্তা এএসপি পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাড়কোনা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পলাশের মরদেহ তাঁর গ্রামের বাড়ি কোটালীপাড়ার তারাশীতে আনা হয়।

পলাশের মরদেহ গ্রামের বাড়িতে আনার পর শেষবারের মতো দেখতে পরিবারের লোকজনের পাশাপাশি এলাকাবাসীও ভিড় করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এএসপি পলাশ সাহা কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে পালাশ ছিলেন সবার ছোট। মা ও স্ত্রীকে নিয়ে তিনি কর্মস্থল চট্টগ্রামে থাকতেন। গতকাল বুধবার কর্মস্থল র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের নিজ অফিস কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পাওয়া চিরকুট থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও স্ত্রীকে নিয়ে পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যা করেছেন পলাশ।

পলাশ সাহার ভাই নন্দ লাল সাহা বলেন, ‘বিয়ের পর থেকেই পলাশের স্ত্রী সুষ্মিতা সাহা আমাদের মাকে দেখতে পারত না। মা পলাশের সাথে থাকুক তা সে চাইতো না। এ নিয়ে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকত। পলাশ মাকে খুব ভালোবাসতো। সে চাইতো মা সব সময় তার কাছে থাকুক। এই নিয়ে যত অশান্তি। আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার চাই।’

ছেলের মরদেহ বাড়িতে আনার পর পলাশের মা রমা রানী সাহা বার বার আহাজারি করতে থাকেন। এ সময় ছেলের বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তিনি।

সম্ভাবনাময় একজন পুলিশ কর্মকর্তার এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টের বলে জানান এলাকাবাসী। তাদের মধ্যে কয়েকজন বলেন, ‘এমন মৃত্যু মেনে নিতে পারছি না আমরা। পলাশের মতো নিরীহ ও মেধাবী ছেলে এই গ্রামে ছিল না। তাঁর এভাবে চলে যাওয়ায় আমরা এলাকাবাসী খুবই শোকাহত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION