1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারধর - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

বাউফলে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারধর

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৯৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই নারীসহ তিন জনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চর কালাইয়া সিকদার বাড়ির অদুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাসুদ শরিফের ক্ষেতের ধান আছিয়া খাতুনের হাঁসে খেয়ে ফেলে। ধান ক্ষেতের ওই অবস্থা দেখে মাসুদ শরিফ এসে গালিগালাজ করেন। গালিগালাজ শুনে আছিয়া প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আছিয়াকে মারধর করে। আছিয়ার ডাক চিৎকাার শুনে তার ছোট ছেলে দিপু ও বড় ছেলের স্ত্রী খাদিজা ছুটে আসলে তাদেরকেও মারধর করে।
এক পর্যায়ে লাঠির আঘাতে আছিয়ার মাথায় করলে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ খবর পেয়ে মাসুদ শরিফের স্ত্রী ও তার ছোট ভাই লাঠিসোটা নিয়ে ছুটে এসে তাদের উপর হামলা চালায়। এমনকি মাসুদের স্ত্রী দিপুর শরীরে কামড় দিয়ে রক্তাক্ত  জখম করে।
পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন
এবিষয়ে অভিযুক্ত মাসুদ শরিফ বলেন, আমি তদেরকে মারধর করিনি। তাদের হাঁসে আমার ধান খেয়ে ফেলেছে এ জন্য আমি একটু গালমন্দ করেছি। এজন্য আমাকে তারা সবাই মিলে মারধর করেছে। আর আমাকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সেই আঘাত তার মায়ের মাথায় লেগে মাথা ফেটে যায়।
এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION