1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ আটক ২ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

কোটালীপাড়ায় বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ আটক ২

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের প্রলোভনে নবম শ্রেণির এক শিক্ষার্থী(১৭) কে একাধিকবার ধর্ষণের অভিযোগে রাব্বি মোল্লা (২২) ও রুবেল মোল্লা (৩২) নামক দুই সহদরকে আটক করেছে থানা পুলিশ।

তারা উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের ফকর উদ্দিন মোল্লার ছেলে।

মঙ্গলবার পার্শ্ববর্তী মনশাবাড়ী এলাকা থেকে এসআই আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূলহোতা রাব্বি মোল্লাকে গ্রেফতার করে। অন্যদিকে রুবেল মোল্লাকে আটক করা হয় ঘটনার পর।

জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে প্রতিবেশি ঐ যুবতীকে বিয়ের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল লম্পট রাব্বি মোল্লা। ঘটনার রাতে বিয়ে করার কথা বলে নিজ বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের পর ভাই মা চাচির সহযোগিতায় মারপিট করে মেয়েটিকে আহত অবস্থায় দর্জায় ফেলে যায় রাব্বি মোল্লা বলে জানায় ভুক্তভোগীর মা বাবা। সকালে স্বজনেরা আহতকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গোপালগঞ্জ প্রেরণ করেন তাকে।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে চার জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০৯, তারিখ- ১৫/০৯/২০২৪ইং।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন- মূল হোতা রাব্বি সহ দুই আসামীকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION