1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নানা আয়োজনে জয়পুরহাটে ফুলকুঁড়ি আসর-এর ৫০ সুবর্ণ জয়ন্তী উদযাপন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩

নানা আয়োজনে জয়পুরহাটে ফুলকুঁড়ি আসর-এর ৫০ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪০০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়” এই শ্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর-এর ৫০ সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৪টা থেকে শুরু করে সন্ধা পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মোহাম্মদ মুজিবুর রহমান ঢালি মিলনায়তনে শিশু সমাবেশে ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার সভাপতি ডাঃ মনিরুজ্জামান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের
ট্রমা বিশেষজ্ঞ ডাঃ সাইদুর রহমান, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাশরেকুল আলম প্রমুখ।
শিশু সমাবেশে বক্তারা বলেন, তোমরা শিশু, তোমাদের মনে রাখতে হবে, তোমাদের এই বয়সে ভালো হওয়ার জন্য যে সকল দিক রয়েছে, সেই দিকগুলো যদি তোমরা নিজেদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে বেছে নিতে পারো, তাহলে একজন সুনাগরিক ও আদর্শবান মানুষ হিসেবে পৃথিবীতে নিজেকে পরিচিত করতে পারবে এবং তোমাদের পিতা-মাতা ও অভিভাবক গর্বিত হবে। সেই সাথে দেশ, জাতি, সমাজ সবাই তোমাদের নিয়ে গর্ব করে আলোচনার প্রথম স্থানে উপস্থাপন করবে। আমরা চাই যে শিশুরা এখানে উপস্থিত রয়েছো আলোচনার প্রথম স্থানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বলবে, আমরা ছোট বেলায় ফুলকুঁড়ি আসর-এর আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবন গড়েছি।
সমাবেশ শেষে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION