1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ জন পঠিত

ঝালকাঠি প্রতিনিধি : “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুর হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই শেষ হয়।

শনিবার সকাল ১১টায় র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমবায় কর্মকর্তা মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সাজিয়া আফরোজ ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল কাইউম, জেলা সমবায় পরিদর্শক মো: ওয়াদুদ খান, বীনা পানি হালদার, সাথী রানী মন্ডল ও সহ প্রশিক্ষক নাজমিন আরা বেগম।

সমবায়ীদের মধ্যে শভেচ্ছা বক্তব্য রাখেন মাসুমা খানম, বাবুল হোসেন, জিএম মোর্শেদ ও জাকারিয়া খান প্রমুখ।
২০২৩ সালে ঝালকাঠি সদর উপজেলার সভায় কৃষি/ সার্বিক গ্রাম উন্নয়ন শ্রেষ্ঠ সমবায়ী এইচ, এম সোহাগ,  সঞ্চয় ও ঋনদান/ক্রেডিট শ্রেস্ট সমবায় সমিতি বি নারায়ন এর হাতে জেলা প্রশাসক ক্রেস্ট তুলে দেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন কালেক্টর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: হাসান আহাম্মদ  ও পবিত্র গীতা পাঠ করেন জেলা সমবায় কার্যালয়ের মহিলা পরিদর্শক বীনাপানি হালদার।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান বলেন, “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”- এ চিন্তা ধারা হতেই সমবায়ের জন্ম। এটি এমন এক ধরনের ব্যবসায় সংগঠন যা মুনাফা অর্জনের লক্ষে সৃষ্টি না হয়ে সদস্যদের  পারস্পারিক কল্যাণার্থে সৃষ্টি হয়। সমবায় পদ্ধতি আদিম যুগ থেকে চলে আসছে। তখন মানুষ পশুর বৈপরীত্যে সমবায় ধারনা কাজে লাগাতো। বর্তমানে উন্নত দেশ ও সমাজ গঠনে সমবায় পদ্ধতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। স্বাবলম্বী ও আত্মকর্মশীল হতে হলে সমবায়ের বিকল্প নাই। ইউরুপে সমবায়ের মাধ্যমে শিল্পাঞ্চল গড়ে উঠেছে। কৃষি জমির সঠিক ব্যবহার করে অধিক ফলন বা উৎপাদ বৃদ্ধি পেয়েছে। সমবায়ের মাধ্যমে আর্থ-সামাজিক কল্যাণ লাভ, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং মানুষ নিজের পায়ে দাড়াতে শিখে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION