1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ড. ইউনূসকে জার্সি উপহার দিল নারী দল - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে জার্সি উপহার দিল নারী দল

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। বৃহস্পতিবার বিজয়ী হওয়ার পর দেশে ফিরে আসা এই দলকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় প্রধান উপদেষ্টার সামনে ট্রফি উপস্থাপন করেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। একইসঙ্গে তিনি ড. ইউনূসের হাতে নিজের নাম সংবলিত একটি স্মারক জার্সি তুলে দেন।

এরপর নারী ফুটবলারদের সঙ্গে ফটোসেশন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ২৩ ফুটবলারের পাশাপাশি ওই বহরে ছিলেন নারী দলের ম্যানেজার মাহফুজা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলার।

এদিকে, গত বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এ শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। সাবিনা খাতুন ও তার দলকে বরণ করতে ছাদখোলা বাস নিয়ে বিমানবন্দরে যাবে বাফুফে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION