1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪৪৭ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই কিছু শঙ্কা থাকলেও ফাইনালে মাঠে লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে একক আধিপত্য বিস্তার ছিল লাল-সবুজের প্রতিনিধিদের।

শিরোপা জয়ের লড়াইয়ে মিরাজুল ইসলামের জোড়া গোলে আয়োজক নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্রুপ পর্বে হারের প্রতিশোধও নিল মিরাজুল-আসিফরা।

বুধবার (২৮ আগস্ট) রাজধানী কাঠমান্ডুর কাছে আনফা কমপ্লেক্সের গ্যালারি ছিল নেপালি সমর্থকে ভর্তি। তবে মাঠের পারফরম্যান্স আর কোচ মারুফল হকের কৌশলের কাছে পেরে ওঠেনি স্বাগতিকরা।

মিরাজুল ইসলামের দুই এবং রাব্বি হোসেন ও পিয়াস আহমেদের একটি করে গোলে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। এর আগ বয়সভিত্তিক সাফের সাম্ভব্য সবগুলো ট্রফি জেতা হলেও ধরা দিচ্ছিল না অনূর্ধ্ব-২০-এর শিরোপা। তবে এবার দক্ষিণ এশিয়া অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাংলাদেশের যুবারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION