1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৫৩০ জন পঠিত
স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জোর পূর্বক দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদ এবং তাকে স্ব সম্মানে দেশে ফিরিয়ে আনার দাবীতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক জনতা খন্ড খন্ড মিছিল সহকারে জড় হতে থাকে উপজেলা চত্বরে। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সমাবেশ স্থল সহ চারপাশ। বেলা ১২ টায় ব্ঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে দাড়িয়ে সেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয়ে শপথ গ্রহন করেন বিক্ষোভকারীরা।
এ শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান। এ সময় সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আজম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হেসেন সেখ, সহ সভাপতি এইচ এম অহিদুল ইসলাম, মুজিবুর রহমান হাওলাদার,  যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন সেখ, হাজী আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, মিজানুর রহমান তাজ বুলবুল, টুটুল সেখ, কবিরুল ইসলাম রুনি, আতিকুজ্জামান বাদল, মাজাহারুল ইসলাম পান্না সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠেনর নেতাকর্মী, ছাত্র শিক্ষক, জনতা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION