1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে বেরিবাঁধ মেরামত - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

পটুয়াখালীতে চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে বেরিবাঁধ মেরামত

  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৭৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালে তান্ডবে বিভিন্ন এলাকার বিধ্বস্ত বেরিবাঁধ ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছেন সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ইউনিয়নের চরমৈশাদী গ্রাম সংলগ্ন বেরিবাঁধ, বট বলইকাঠি গ্রামের বেরিবাঁধ, চর বলইকাঠি বেরিবাঁধ ও চন্ডিপুর এলাকার বেরিবাঁধসহ আরো কয়েকটি বেরিবাঁধ বিধ্বস্ত হয়েছে। ফলে কয়েকশ পরিবার পানি বন্দি হয়ে পরায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই গ্রামের মানুষ।

বিধ্বস্ত এ বেরিবাঁধগুলো মেরামত এবং চলাচলের উপযোগী করে গড়ে তোলার জন্য ব্যক্তিগত অর্থায়নে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা উদ্যোগ গ্রহণ করেন।

ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে বেরিবাঁধ মেরামতের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে।

চরমৈশাদী এলাকার বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন,”ঘূর্ণিঝড় থামার সাথে সাথেই বেরিবাঁধ মেরামতের ফলে আমাদের চলাচলের অনেক উপকার হয়েছে। ভবিষ্যতে আরো টেকসই বেরিবাঁধ নির্মাণ হলে এ এলাকার মানুষের ঘূর্ণিঝড় নিয়ে আর দুশ্চিন্তায় করতে হবে না”।

বট বলইকাঠি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন,”বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার ফলে এলাকার শিক্ষার্থীরা স্কুলে যেতে পারতো না। চেয়ারম্যান বেরিবাঁধ মেরামত করে দেওয়াতে এখন সকলের যাতায়াতে সুবিধা হয়েছে”।

বেরিবাঁধ মেরামত সম্পর্কে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা বলেন,”আমার এলাকার মানুষ কষ্টে পানি বন্দী থাকলে তা খুবই দুঃখজনক।সরকারি বরাদ্দ পেতে দেরি হবে ভেবে নিজ এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য আমার  ব্যক্তিগত উদ্যোগে এ বেরিবাঁধ মেরামত করা হয়েছে”।

তিনি আরো জানান, সরকারি বরাদ্দের মাধ্যমে কমলাপুরের বিভিন্ন এলাকায় টেকসই বেরিবাঁধ নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION