1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগর থানা পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ী এক নারী আসামির মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

অভয়নগর থানা পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ী এক নারী আসামির মৃত্যু

  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৯৮ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর থানা পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ী আফরোজা বেগম (৪০) নামের এক নারী আসামির মৃত্যু হয়েছে।
রবিবার (২ জুন) সকাল আনুঃ ১০ টার সময় এঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুঃ ১.৩০ মিনিটের সময় এসআই সাইফুল ইসলাম, এসআই শামছুল হক, এএসআই সিলন ও পুলিশ সদস্য রাবেয়ার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মডেল কলেজের পিছনে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল জলিল মোল্লার ভাড়া বাড়িতে অভিযান করে।
অভিযান করা অবস্থায় আব্দুল জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগমেকে ৩০ পিস ইয়াবা মাদকসহ আটক করা হয়। আটক আসামি আফরোজা বেগমকে থানা হেফাজতে রাখা অবস্থায় রবিবার সকালে হঠাৎ ওই আসামি অসুস্থ হয়ে পড়ে।
পরে পুলিশ আসামি আফরোজাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে নিয়ে যায় পুলিশ। যশোর জেনারেল হাসপাতালে পৌছানোর আগেই রাজার হাট পৌছালে আটক আসামি আফরোজা বেগমের মৃত্যু হয়।
এবিষয়ে নিহত আফরোজার ছেলে মুন্না মোল্লা জানান, আমার মা’র মৃত্যু হয়েছে রাজার হাট পৌছানোর পর কিন্তু আমি পুলিশদের এতোটা অনুরোধ করলাম আমার মা’র পোস্টমর্টেম করবেন না। তারা তাদের দোষ ঢাকার জন্য পোস্টমর্টেম করেই ছাড়লেন।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রকিবুল ইসলাম বলেন, ওই মহিলা খুবই দুর্বল ছিলো এবং পেশার খুবই বেশি ছিলো, যে কারনে আমি খুলনা রেফার্ড করতে চাইলে পুলিশের অনুরোধে যশোর রেফার্ড করা হয়েছে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন আটককৃত আসামি অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ থাকায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION