1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৬১ জন পঠিত
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ৩০ মে ২০২৪ তারিখ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কর্মশালাটি রাজশাহীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকাল ১১ টা হইতে বেলা ১ টা পর্যন্ত এবং দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ এর উপর আলোচনা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ হুমায়ুন কবীর (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ হিরুজ্জামান (এনডিসি) পরিচালক (প্রশাসন), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী।
২য় পর্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর উপর আলোচনা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রুহুল আমিন খান (অতিরিক্ত সচিব), ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, যুগ্মসচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফদার মো: আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রাজশাহী।
কর্মশালায় জেলা প্রশাসন, রাজশাহী, জেলা সমাজসেবা, রাজশাহী এবং জাতীয় প্রোতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ব্যক্তিগণও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION