1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে গনধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে গনধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩০৪ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভন দিয়ে রাজশাহী হতে নিয়ে এসে এক যুবতীকে গনধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী হাতীবান্ধা থানায় তিনজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ গনধর্ষন মামলার  মূল আসামি কাজল ইসলাম(১৯) কে আটক করে। আটক কাজল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার ৪ নং ওয়ার্ডের আজগার আলীর পুত্র বলে জানা গেছে।
অন্যান্য আসামীরা হলেন,টংভাংগা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার ভুট্টোর ছেলে আল আমিন (৩০) ও পাটগ্রাম উপজেলার নবীনগরের মজিবর রহমানের পুত্র মিঠু ইসলাম (৩২)।
এজাহার সুত্রে জানাযায়,ওই নারীর সাথে কাজল ইসলামের দীর্ঘদিন ধরে মুঠোফোনে কথা হত। কথা বলার সুত্র ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। এর একপর্যায়ে বিয়ের প্রলোভন দেন কাজল। সেই প্রলোভনে কাজলকে বিয়ে করতে নিজ এলাকা রাজশাহী থেকে চলে আসেন ওই নারী। পরে মেয়েটিকে নিয়ে কাজল তার দুলাভাইয়ের বাড়িতে আশ্রয় নেন সেখানেই কাজল ও তার দুই দুলাভাই মিলে পালাক্রমে ধর্ষন করেন ওই নারীকে।
পরে মেয়েটি অসুস্থ হলে জোর করেই অপরিচিত একটি অটোরিকশায় তুলে দেন কাজল। পরে থানায় এসে অভিযোগ দিলে রাতেই গ্রেফতার হন ধর্ষক কাজল।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বলেন,এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামী কে জেলহাজতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION