1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সাংবাদিক পুত্র আরমান শেখ হত্যার বিচার দাবিতে সাংবাদিক ও এলাকাবাসীর মানববন্ধন - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

গোপালগঞ্জে সাংবাদিক পুত্র আরমান শেখ হত্যার বিচার দাবিতে সাংবাদিক ও এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৯৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখের একমাত্র পুত্র আরমান শেখ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা ।

রোববার (২৬ মে) বেলা ১১ টায় গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সড়কে অবস্থিত প্রেসক্লাব, গোপালগঞ্জ -এর সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চলতি মাসের গত ১১ মে প্রতিদিনের মত ইজিবাইক চালাতে বের হয় সাংবাদিকপুত্র আরমান শেখ, সে আর বাড়ী ফিরে না আসলে তার বাবা সাংবাদিক তপু শেখ টুঙ্গিপাড়া থানায় গিয়ে বিষয়টি মৌখিক ভাবে জানান।

পরের দিন ১২ তারিখ দুপুরে দাড়িয়ারকুল শ্মশানঘাট এলাকা থেকে আরমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরে ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা তপু শেখ। পরে ১৬ তারিখে ঘটনার সাথে জড়িত সাইফুল নামের এক যুবককে আটক করে পুলিশ। বাকীদের দ্রত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও আরমানের স্বজনেরা।

এসময় গোপালগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমত, প্রেসক্লাব গোপালগঞ্জের সাবেক সভাপতি বি এম জুবায়ের হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আরিফুল হক আরিফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ, জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান রনি, প্রেসক্লাব গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব জয়ন্ত শিরালী, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, নিহত আরমান শেখের স্ত্রী ও মা বক্তব্য রাখেন।

এসময় প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, সাংবাদিক কাজী মাহমুদ, মনির মোল্লা সহ জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা আগামী ৭ দিনের মধ্যে আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION