1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে মাদকসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

জয়পুরহাটে মাদকসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩০৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কৃষ্ণপুর থেকে মাদকসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ এর চৌকস আভিযানিক দল।
শনিবার (২৫ মে) রাতে জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিচ ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কৃষ্ণপুর গ্রামের মামুনুর রশীদের ছেলে রনি হাসান (৩৮), এনামুল হোসেনের ছেলে নুর আলম (২৮) ও জয়পুরহাট সদর থানাধীন
গোবিন্দপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে এরশাদ হোসেন (৩৫)।
রবিবার (২৬ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামী রনি একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নুর আলম ও এরশাদ এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION