1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী আটক - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

সোনারগাঁয়ে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী আটক

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৪৫ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী সালমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী রূপচাঁনের বিরুদ্ধে।

শুক্রবার সকালে উপজেলার সোনারগাঁ গ্রামের শহীদ কমিশনারের পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমা তাজপুর গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার মেয়ে। তাদের সংসারে আব্দুল্লাহ আরবান কায়িফ (১৮) এবং খাদিজা আক্তার (৮) নামে দুটি সন্তান রয়েছে।

নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান কায়িফ জানান, বাবা এক নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জরিয়ে পরে। এতে বাধা দিলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মাকে মারধর করতো বাবা। বৃহস্পতিবার রাতে এনিয়ে তাদের মধ্যে কথাকাটা হয়। আজ সকালে বাড়ি থেকে ২ শ মিটার দূরে মায়ের লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে নিহতের বড় ভাই কণ্ঠশিল্পী রিপন খান জানান, ২০০৫ সালে আমার বোনের ভট্টপুর গ্রামের সোনা মিয়ার ছেলে রূপচাঁনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। একটি গার্মেন্টস কারখানায় কাজ করার সুবাধে সে গত কয়েক বছর ধরে বিভিন্ন মেয়ের সাথে পরকিয়ায জড়িয়ে পরে। বাধা দিলে প্রায়ই আমার বোনকে শারিরিকভাবে নির্যাতন করত। গতকাল তারই জের ধরে রাতে আমার বোনের সাথে ঝগড়া হয়। আজ সকালে পুকুর থেকে আমার বোনের লাশ উদ্ধার করে। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION