1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মমতাজ হত্যার মুল আসামী নয়ন গ্রেফতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় মমতাজ হত্যার মুল আসামী নয়ন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৭০৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের গৃহবধু মমতাজ বেগম হত্যাকান্ডের মুল আসামী নয়ন দাড়িয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে, কোটালীপাড়া থানার এসআই কামরুল ইসলাম, এএসআই হাসমত উল্লাহ, এএসআই মিজান সহ সঙ্গীয় ফোর্স গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেল স্টেশন এলাকা হইতে গ্রেফতার করে তাকে।

গত দুই এপ্রিল জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে নয়ন সহ কয়েকজন কর্তৃক সংঘবদ্ধ ভাবে বে-ধড়ক মারপিটে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয় মমতাজ। সে ঘটনায় নিহতের ছেলে মুসা দাড়িয়া বাদী হয়ে নয়ন দাড়িয়া সহ আট জনকে বিবাদী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮, তারিখ- ০৭/০৪/২০২৪ইং।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- নয়ন দাড়িয়াকে পলাতক অবস্থায় ঢাকা থেকে গ্রেফতার করে এনে গোপালগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION