1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্ত্রী হত্যাকারীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ

স্ত্রী হত্যাকারীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : যৌতুকের টাকা দিতে না পারায় পাষান্ড স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসুচী পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
বিক্ষোভকারীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মেম্বর তার স্ত্রী শাহীনা আকতারকে নিয়ে গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
বিয়ের পর থেকে শাহীনাকে যৌতুকের টাকার জন্য স্বামী জাহাঙ্গীর মেম্বর নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন ১৩ রাতে স্বামী জাহাঙ্গীর স্ত্রীকে যৌতুকের ১০ লাখ টাকা আনার জন্য চাপ দেয়। এতে সে রাজী না হওয়ায় ওই রাতেই তাকে নির্যাতনের পর ব্রেড দিয়ে হাতের রগ কেটে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে দরোজার সাথে ঝুলিয়ে রাখে।
পরদিন ১৪ মে পুলিশ লাশ উদ্ধার করে । এঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি। ফলে নিহতের স্বজন ও এলাকাবাসী আজ দুপুরে হত্যাকারী জাহাঙ্গীর মেম্বরকে কে গ্রেফতারের দাবীতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুরে মানববন্ধন ও ৩ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে জাতীয় সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION