1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৫৩ জন পঠিত
এস.এম দুর্জয় : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক মন্ত্রী ও এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাড.রহমত আলীর সুযোগ্য পুত্র, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই এবং  গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়।
মঙ্গলবার(২১ মে)রাত ১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শোভন রাংসা।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট জামিল হাসান দুর্জয় (ঘোড়া) প্রতীক নিয়ে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল বি এ(আনারস) প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল(বই)প্রতীক নিয়ে ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:আহসান উল্লাহ (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা রহমান (সেলাই মেশিন) প্রতীক নিয়ে ৫৫ হাজার ৪ শত ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা খাতুন মৌসুমি (কলস) প্রতীক ৩৫ হাজার ২ শত ৯৭ ভোট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION