1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

অভয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩২৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে পাঁচ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ মে) সকালে উপজেলার আকিজ দরবার হলে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আকিজ গ্রুপের আকিজ একাডেমিক ভিলেজের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের সন্মাননা ক্রেষ্ট ও পুরস্কার দেওয়া হয়েছে।
আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ও আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মাহমুদুন নবীর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, আকিজ গ্রæপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।
আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল তালাত শামসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম, আকিজ গ্রুপের সাউথ জোনের জিএম আবু জাফর, নর্থ জোনের জিএম সানোয়ার হোসেন, চেয়ারম্যানের বন্ধু ঢাকা থেকে আগত মোস্তাক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল আরাফাত হোসেন তাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ, সদস্য জাকির হোসেন হৃদয়, রাজয় রাব্বি প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র হাফেজ আল ফাত্তাহ, ভগবতগীতা থেকে পাঠ করেন শর্ট কোর্সের ছাত্র প্রীতম হালদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION