1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে অসহায় মানুষের পাশে থাকবো : ডাঃ সাফিয়া খানম - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

অভয়নগরবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে অসহায় মানুষের পাশে থাকবো : ডাঃ সাফিয়া খানম

  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৫৭ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : আসন্ন অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (হাঁস) প্রতীক সকলের দোয়া, সহযোগিতাসহ আগামী ২৯ মে সারাদিন হাঁস মার্কার ভোট কামনা করেছেন ডাঃ সাফিয়া খানম।
তাই ইতিমধ্যে তিনি জনগণের ভালবাসায় সিক্ত হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করেছেন।
ডাঃ সাফিয়া খানম একজন ভিন্ন জনদরদি যা ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় একজন মানুষ হিসেবে পরিচিত লাভ করেছেন। তিনি সাধারণ মানুষের ভালবাসা ও সকলের দোয়া নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বলে এই আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের মুখে একই কথা শোনা যায়। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। ডাঃ সাফিয়া খানম  তার জীবনের দিনগুলি কাটিয়ে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথের লড়াকু সৈনিকের বেশে। গণমানুষের আস্থার প্রার্থী হয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তার যোগ্যতা সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবেনা।

তিনি একজন তরুণ সমাজ সেবিকা, গরীব- অসহায়- মেহনতি মানুষের বন্ধু, সৎ নির্ভীক ভোটারদের আস্থা ভাজন ব্যক্তিত্ত্ব, নিষ্ঠাবান, রাজপথ থেকে বেড়ে ওঠা, ছাত্র সমাজের অহংকার, সুখে দুঃখে যাকে সব সময় পাশে থাকেন এবং তরুণ প্রজন্মের অহংকার। তিনি বলেন, অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলে এই অঞ্চলের মহিলা ভাইস চেয়ারম্যান হবে জনতার,,,, এটা তার নির্বাচনী অঙ্গীকার ও অভয়নগর উপজেলাকে আধুনিক স্মার্ট  উপজেলায় রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান তাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। উপজেলা পরিষদের সকল ভোটারদের পাশে থেকে তাদের সেবা মূলক কাজ করার লক্ষে সব সময় তাদের পাশে থাকবেন ও উন্নয়নে আধুনিক স্মার্ট  উপজেলা পরিষদ গড়ে তোলার জন্য আপ্রান চেষ্টা করে যাবেন। জনগণের উপর ভরসা ও আস্থা রেখে আমার এই নির্বাচন করা এবং জনগণ যদি তাদের ভোটাধিকার সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ ও শান্তিপূর্ণ

ভাবে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে, তাইলে জনগণের ভোটের মধ্যে দিয়েই তাকে জয়যুক্ত করবেন বলে এই আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। এবং আগামী ২৯ মে তার প্রতীক হাঁস মার্কায় সকলকে ভোট দিতে আহবান করেন। সবাই মিলে তাকে ভোটদানের মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে অভয়নগরবাসীর কাছে তিনি চিরকাল ঋণী হয়ে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION