1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় সরাইকান্দি কমিউনিটি ক্লিনিকে চেয়ার উপহার দিলেন রফিকুল ইসলাম রনি - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

কচুয়ায় সরাইকান্দি কমিউনিটি ক্লিনিকে চেয়ার উপহার দিলেন রফিকুল ইসলাম রনি

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৯৫ জন পঠিত
মোঃ হারুনুর রশিদ, কচুয়া: কচুয়া উপজেলার সরাইকান্দি কমিউনিটি ক্লিনিকে চেয়ার উপহার দিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিআরবি ক্যাবলস এর  মার্কেটিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম রনি।
এসময় তিনি উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের সরাইকান্দি কমিউনিটি  ক্লিনিকে রোগীদের বসার জন্য  ১৫ টি চেয়ার ও উত্তর শিবপুর বাজার পরিচালনা কমিটিকে ২০ টি চেয়ার উপহার দেন।
এ সময় মোঃ রফিকুল ইসলাম রনি বলেন, আমি সব সময় আমার সাধ্য অনুসারে, এলাকার গরীব দুঃখী মানুষসহ মসজিদ, মাদ্রাসা,স্কুল ও সরকারি বেসরকারি হসপিটালে সব সময় সহযোগিতা করার জন্য  চেষ্টা করি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন কচুয়ার মানুষের সেবা করতে পারি।
চেয়ার বিতরণের  সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম দর্জি, উওর শিবপুর বাজার কমিটির সভাপতি কামাল দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম,সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION