1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ হাওলাদারকে শোকজ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুমকিতে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ হাওলাদারকে শোকজ

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৭৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে মোটরসাইকেল মার্কায় চেয়ারম্যান পদ প্রার্থী ড. হারুন অর রশীদ হাওলাদারকে শো’কজ নোটিশ দিয়েছে প্রশাসন।

বুধবার সকালে পটুয়াখালীর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার স্বাক্ষরিত চিঠিতে প্রার্থীকে ৩ কার্যদিবসের মধ্যে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেছেন।

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার যাদব চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জানচলাচলে বিঘ্নসৃষ্টি করে নির্বাচনী সভা করা ও উস্কানীমূলক বক্তব্যে আচরন বিধি লঙ্ঘণের কারনে তাকে শো-কজ নোটিশ প্রদান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অগ্রাহ্য করলে প্রার্থীতা বাতিলসহ পরবর্তি প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদার বলেন, বিষয়টি আমি অবহিত আছি আগামী ১৯  তারিখ এর মধ্যে লিখিত জবাব চেয়েছেন আমি দিয়ে দিব।

উল্লেখ্য, আগামী (২৯ মে-২০২৪ ইং) তারিখ দুমকি উপজেলা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION