1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিতে ৩০ হাজার টাকা জরিমানা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুমকীতে ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিতে ৩০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৬৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  দুমকী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ১৪.০৫.২৪ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার থানা ব্রিজের পশ্চিম পাড় এলাকায় ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া।
এ অভিযানে পার্শ্ববর্তী বাকেরগন্জ উপজেলার নলুয়া ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেনকে আইসক্রিমে ডাইয়িং কালার ও ঘন চিনির ব্যবহার এবং উৎপাদিত পণ্যের মোড়কে তারিখ ও মেয়াদ না থাকার অপরাধের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১ হাজার আইসক্রিম জব্দ করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে খাবার অনুপযোগী ক্ষতিকর রঙযুক্ত আইসক্রিম তৈরি করা হচ্ছে। পরে জনসম্মুখে এ সব ক্ষতিকর রঙযুক্ত আইসক্রিম ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অতঃপর ফ্যাক্টরীতে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে পরবর্তী কার্যক্রমের নির্দেশ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION