1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে চারজনসহ ১১ জনের মনোনয়ন দাখিল - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে চারজনসহ ১১ জনের মনোনয়ন দাখিল

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৯৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার, ভাইস চেয়ারম্যান পদে চার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন পটুয়াখালী অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা.জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.সাইদুজ্জামান মামুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ বাশেদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরিফ বিন ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন শোভন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল হাসান।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী পারভীন ও নারগিস পারভীন।

উল্লেখ্য, এই মনোনয়ন বাছাই ১২ মে, মনোনয়নপত্র বাছাইয়ের রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে এবং প্রতীক বরাদ্দ ২০ মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION