1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩০২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বেল্লাল হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার বেলা এগারোটার দিকে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে।

বেল্লাল ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের তাজউদ্দিন মৃধার ছেলে।

ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানাগেছে, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশ ঘেষে অবৈধভাবে স্থানীয় বাবু মোল্লা নামের এক ব্যাক্তি ৩টি দোকান তৈরি করে ব্যাবসা করে আসছিলেন। ওই দোকানে ডিস লাইন স্থাপন করতে বিদ্যালয়ের ছাদে ডিস এন্টিনার কাজ করছিলেন।

ঘটনার দিন বেলা এগারোটার দিকে একটি চিলে কোঠায় মই দিয়ে স্কুল ভবনের ছাদে উঠে কাজ করছিলেন ওই দোকানী ও ডিস মেকার। তাদের কাজ শেষে সেখানে মই রেখে তারা চলে যান। দোকানীর রেখে যাওয়া তার কোনভাবে বিদ্যুতায়িত হয়। ক্লাশের ফাঁকে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বেল্লাল ওই মই বেয়ে ছাদে উঠেন। মইয়ের সাথে রাখা ডিসের তারে বিদ্যুতায়িত হয় সে। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা শব্দ পেয়ে ছাদে গিয়ে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বিদ্যালয় ঘেষে অবৈধভাবে দোকান তৈরি করা হলেও প্রধান শিক্ষক কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরজাহান বলেন, বেল্লালকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বলেন, বিদ্যালয়ের বাহিরের গেট ঘেষে স্থানীয় বাবু মোল্লা নামে ৩টি দোকান স্থাপন করে ভাড়া দিয়ে আসছিলেন। আমাদের কোন অনুমতি না নিয়ে বিদ্যালয়ের ছাদে এন্টিনা স্থাপন করেছেন। ওই ডিসের তার বিদ্যুতায়িত হয়ে বেল্লালের মৃত্যু হয়েছে।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION