1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে হত্যা মামলা বাবা-ছেলে আটক - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

দুমকীতে হত্যা মামলা বাবা-ছেলে আটক

  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৬৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলা দুমকি উপজেলায় মাহফিলের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায়

আহত মোশারেফ মুন্সি(৫০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরে ওই মামলার আসামী বাবা আঃ ছত্তার হাওলাদার(৫৫) ও ছেলে মোঃ সালাউদ্দিন বাপ্পীকে(৩৫) র‍্যাব-৮ ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ হান্নান বলেন, যৌথ অভিযানে তাদের আটক করে দুমকী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা সদর থানাধীন পুরাতন ফেরিঘাটের মাঝগ্রাম এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত. আব্দুল গনি মাওলানার ছেলে মাওলানা মো: নেছার স্থানীয় একটি মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেন। কিন্তু সেই মাহফিলের কমিটিতে মুন্সি বাড়ির লোকজনের নাম না রাখায় নেছার মাওলানার পক্ষে ও সোবাহান মুন্সি পক্ষের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে ২৬ এপ্রিল সন্ধ্যায় মুন্সির বাজারে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হলে দুমকী থানায় মামলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় আহত মোশারেফ মুন্সি ৭মে রাত সাড়ে ১২টার দিকে মারা যায়। সর্বশেষ, মোশারেফ মুন্সির মৃত্যুতে ৮মে,২০২৪ খ্রী. তারিখে ৩০২ পেনাল কোড সংযোজিত হয় এবং আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION