1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

জয়পুরহাটের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৪১ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : প্রথম ধাপে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম স্বাক্ষরিত ফলাফল শীটে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়পুরহাটের কালাই উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন মোটর সাইকেল মার্কায় ৪২ হাজার ৪৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস মার্কায় পেয়েছেন ৩০ হাজার ৯৪৩ ভোট  ।

ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার দোয়াত কলম মার্কায় ৩০হাজার ৩৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ নেতা তাইফুল ইসলাম তালুকদার  আনারস মার্কায় পেয়েছেন ২২ হাজার ৯০১ ভোট  ।

এবং আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকসেদ আলী মন্ডল মোটর সাইকেল মার্কায় ১৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এক সময়ের বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য সরদার নুরুন্নবী আরিফ আনারস মার্কায়  পেয়েছেন ৩ হাজার ১২৫ভোট।

দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION