1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪১৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পুর্ন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এদের মধ্যে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত কলম প্রতিকে ৪০,২৭১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মুজিবুর রহমান হাওলাদার চিংড়ি মাছ প্রতিকে পেয়েছেন ৩৯,২৮২ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দেবদুলাল বসু টিউবওয়েল প্রতিকে ৬৯,৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আতিকুজ্জামান বিশ্বাস তালা প্রতিকে পেয়েছেন ৪২,৭৩৬ ভোট। অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন বেগম কলস প্রতিকে ৪৫,৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রীনা মন্ডল পদ্ম ফুল প্রতিকে পেয়েছেন ২৫,৭৮২ ভোট।

গতকাল বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন। নারী পুরুষ সকলকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে শৃঙ্খল ভাবে আনন্দ ঘন পরিবেশে দেখা গেছে ভোট দিতে। দিনের প্রথম ভাগে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। অসুস্থ্য রোগী বৃদ্ধরাও বসে থাকেননি ঘরে। শেষ বয়সে নিজের পছন্দের প্রতিনিধি বেছে নিতে লাঠি ভর দিয়ে অথবা অন্যের সহযোগীতায় এসেছেন ভোট কেন্দ্রে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিলো চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় এ চিত্র। সকালে রামশীল ইউপি জহরের কান্দি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে চিংড়ি মাচ প্রতিকে জাল ভোট দিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় একই গ্রামের রথি কান্ত অধীকারীর ছেলে রতন অধিকারী। সন্ধায় একে একে আসতে থাকে ভোটের ফলাফল। উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় অবস্থিত নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বপন সাহা।

এ সময় অন্যদের মধ্যে- পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, সাবেক পৌর মেয়র হাজী কামাল হোনে শেখ, এইচ এম অহিদুল ইসলাম, প্রতিদ্বন্দি প্রার্থী বৃন্দ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, প্রকৌশলী শফিউল আজম, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্মী, কর্মী সমর্থক, গনমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION