1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড.জামিল হাসান দুর্জয় - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

শ্রীপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড.জামিল হাসান দুর্জয়

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৯৯ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাওনা চৌরাস্তা সকল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী।
সোমবার (৬ মে) বিকেলে বেগম আয়েশা অডিটোরিয়ামে মাওনা চৌরাস্তা বণিক সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাড. আশরাফুল ইসলাম রতনের সভাপতিত্বে ও ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম ওসমান এবং আলহাজ্ব মো:নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. মোঃজামিল হাসান দূর্জয়।
তিনি বক্তব্যে বলেন, আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমার চাওয়া আমি জনগনের মাঝে বেঁচে থাকতে চাই। তাই আপনারা সকলে আমাকে ঘোড়া মার্কা ভোট দিয়ে যদি নির্বাচিত করেন তাহলে শ্রীপুর উপজেলাকে দুর্নীতি মুক্ত,চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়ে তুলবো।শ্রীপুর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়ে তোলার চেষ্টা করব।
পরিশেষে তিনি সকলের কাছে দোয়া ও ঘোড়া মার্কায় ভোট চান।সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রিয়াজ উদ্দিন বাবু,ফরিদ আহমেদ সরকার,সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন,মালেক মাষ্টার কমপ্লেক্সের মালিক আলহাজ্ব আঃঅহাব,ব্যবসায়ী আঃআউয়াল বেপারী,হাজী আঃঅহাব মৃধা,হাজী আঃমান্নান,ফিরোজ আহমেদ,আসাদুজ্জামান উমেদ আলী,বাদল মোল্লা,আবুল কালামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION