1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে এক ভিক্ষুকের বসত ঘরে হামলা - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বাউফলে এক ভিক্ষুকের বসত ঘরে হামলা

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৯৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় রুশিয়া বেগম (৪০) নামের এক ভিক্ষুক পরিবারের একটি বসত ঘর সম্পুর্ণ ভেঙে ফেলা হয়েছে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৩নং ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের গাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার জানান, রুশিয়া বেগমের পরিবারটি নিজ পৈতৃক সম্পত্তিতে গত ১০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। গত কয়েক মাস ধরে ওই সম্পত্তি নিজের দাবি করে রুশিয়ার ভাইয়ের ছেলে হাসান । এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। ঘটনার দিন রাত দেড়টার দিকে হাসানের নেতৃত্বে জহিরুল, লিটন, জাকিয়া, সাঈদ, জাহিদুল আতিকসহ ১০/১২জনের একটি দল রুশিয়ার ঘরে হামলা চালিয়ে রুশিয়ার ঘরটি সম্পূর্ণ ভেঙে পাশের একটি পুকুরে ফেলে দেয়া হয়।

ভুক্তভোগী রুশিয়া বেগম বলেন, আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমাকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে, আজকে আমার ঘরটি ভেঙে ফেলছে। আমি ভিক্ষা করে মানুষের সাহায্য নিয়ে ঘরটি করেছি।

অভিযুক্ত হাসান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাতে কে বা কারা ঘরটি ভেঙেছে আমরা জানি না।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়ায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION