1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে এক বিধবা নারীর উপার্জন স্থল আগুনে পুড়িয়ে ছাই করে দিল সাবেক সেনা সদস্য - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

অভয়নগরে এক বিধবা নারীর উপার্জন স্থল আগুনে পুড়িয়ে ছাই করে দিল সাবেক সেনা সদস্য

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৪৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে এক বিধবা নারীর উপার্জন স্থল দোকান পুড়িয়ে তান্ডব চালিয়েছে সাবেক সেনা সদস্যসহ তার সহযোগীরা।
সোমবার রাত আনুঃ ২ টার সময় উপজেলার বুনারামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুনারামনগরের মৃত মমিন মোল্লার ছেলে দ্বীন মোহাম্মদ ওরফে দ্বীন পাগলার কাছে একই গ্রামের মৃত আজিবর রহমানের স্ত্রী জোহরা বেগম (৬৫), জীবিকা নির্ভর দোকানে বাকি টাকা পাওনা চাইলে টাকা না দিয়ে উল্টো ওই নারীকে হত্যার উদ্দেশ্য ছুরিকাহত করতে যায়। স্থানীয়রা বাঁধা দিলে ওই বিধবা নারীর ছেলে কামালের সাথে মারামারি সংঘটিত হয়। কিছু সময় পর দ্বীন মোহাম্মদসহ লুৎফর রহমানের ছেলে সাবেক সেনা সদস্যসহ ১০/১৫ জনের সংঘবদ্ধ চক্র ওই বিধবা নারীর বাড়ি হামলা চালিয়ে ভাংচুর করে। সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান হুমকি দেয় ওই দোকান পুড়িয়ে ফেলা হবে। ফলে প্রান ভয়ে বিধবা নারী জোহরা ও তার ছেলেসহ সবাই পাশ্ববর্তী দেয়াপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি আশ্রয় নেয়। পরে রাত আনুঃ ২ টার সময় বিধবা ওই অসহায় নারীর একমাত্র জীবিকা নির্ভর দোকান ঘরটি আগুনে পুড়িয়ে ছাই করে মাটির সাথে মিশিয়ে দেয় দুষ্কৃতিকারী। ফলে ভুক্তভোগী পরিবারটি পড়েছেন চরম বিপাকে।
উল্লেখ‍্য, অসহায় ওই নারীর স্বামী আজিবর রহমান তিনবছর আগে মৃত্যুবরণ করার পর থেকে ওই নারী জীবন যুদ্ধ করে স্বল্পকিছু টাকা গুছিয়ে নিজ বাড়ির পাশে একটি চা স্টলসহ মুদি দোকান দিয়ে ব্যবসা করেন, ওই দোকানে যে টাকা আয় হয় তাই দিয়েই নিজের জীবন বাঁচিয়ে দিনযাপন করে। এলাকার একাধিক ব্যক্তি ওই ঘটনায় বিধবা অসহায় ওই নারী যাতে ন্যায় বিচার পায় তার জরুরি পদক্ষেপ নিতে প্রসাশনের কাছে দাবি করেছেন।
এবিষয়ে উপজেলার বুনারামনগরের সাবেক সেনা সদস্য মোঃ হাফিজুর রহমান মোল্লার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, এ ব্যাপারে আপনাদের সাথে কোন কথা বলবোনা আপনারা যা পারেন তাই করেন৷ আমি কোনকিছুকে ভয় করিনা।
এবিষয়ে অভয়নগর থানার ভাটপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোকলেছুর রহমান বলেন, আমি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা স্থানে গিয়ে তদন্ত করেছি এবং তদন্ত চলমান আছে, যদি বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা না হয়, তবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION