1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৭১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ আগামী ৮ মে (বুধবার) অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ কে সামনে রেখে গোপালগঞ্জের ৫ উপজেলার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ বিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা করেন সভার প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ২য় পর্যায়ের রিটানিং অফিসার মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার দিক নির্দেশনা সহ বিভিন্ন নির্বাচনী পরামর্শ দেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও ১ম পর্যায়ের রিটানিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, গোপালগঞ্জের সকল উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION