1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় অশোক মন্ডল হত্যার মূল আসামী রুবেল গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

কোটালীপাড়ায় অশোক মন্ডল হত্যার মূল আসামী রুবেল গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩২৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে অশোক মন্ডল হত্যাকান্ডের মুল আসামী রুবেল শেখ (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার টুটাপাড়া গ্রামের আল-আমিন শেখের ছেলে।

গত ২২ এপ্রিল রাতে নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় খুন হন অশোক মন্ডল।

এ ঘটনার পর কোটালীপাড়া থানা পুলিশ সহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত একটি কাস্তে উদ্ধার করে। এর পরই আসামী সনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, পিপিএম -এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলমের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস অভিযানিক টিম গতকাল বুধবার সকালে হিরণ ইউনিয়নের লোহারংক গ্রাম থেকে, কোটালীপাড়া থানার মামলা নং-২২, তারিখ -২২/০৪/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ভুক্ত আসামী রুবেল শেখ কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুবেল শেখ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারিক আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION