1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

অভয়নগরে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৬৪২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওহিদুল ইসলাম(৪০) নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।
এব্যাপারে অভয়নগর থানায় মাদক ব্যবসায়ী ওহিদুলের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আনুঃ ১১ টার সময় অভয়নগর থানার অভিযানিক টিম মাদক ব্যবসায়ীকে গ্রেফতারী পরোয়ানা মুলে অটক করার উদ্দেশ্য গেলে ধুরন্ধর মাদক ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে যায়।
সন্দেহ হওয়ায় পুলিশের অভিযানিক টিম স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে সেই ব্যাগ খুলে তারমধ্যে ১৫ বোতল অবৈধ ফেনসিডিল মাদক উদ্ধার করে। পরে অভয়নগর থানার এসআই (নিঃ) সাইফুল ইসলাম বাদি হয়ে ওই মাদক ব্যবসায়ী উপজেলার নওয়াপাড়া বুইকরা ড্রাইভারপাড়া গ্রামের মৃত- নূর ইসলামের ছেলে মোঃ ওহিদুল ইসলামের নাম উল্লেখ করে একটি মামলা করেন। যার অভয়নগর থানার মামলা নং ২/২৪ তাং ১/০৫/ ২০২৪ ইং।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, এক মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ১৫ বোতল ফেনসিডিল মাদক উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে নিয়মিত মাদকদ্রব্য আইনে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আটক করার জন্য অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION