1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখলে সহায়তা ও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখলে সহায়তা ও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে মাইট্টা ব্রিজ বাজার সংলগ্ন সরকারি জমি দখলে সহায়তা প্রদান সহ তার নিকট আত্মীয়ের (বোন জামাই এর) জায়গায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা ভরাট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গোপালগঞ্জ থেকে একাধিক গণমাধ্যমকর্মী মাইটা ব্রিজ বাজার সংলগ্ন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা মেলে।

সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের বিষয়ে একই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের সাথে ০১৭…৯২ নম্বরে যোগাযোগ হলে তিনি ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার সাথে যোগাযোগ করতে বলেন। পরে ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

স্থানীয় বনগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে না পেয়ে তার মুঠোফোনে ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাককে সরকারি জায়গায় মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার যোগসাজশে কিভাবে মার্কেট নির্মাণ হচ্ছে তা জানতে চাইলে তিনি বলেন? আমি এর আগে অভিযোগ পেয়ে অনেকবার গিয়ে বাঁধা দিয়েছি। আমি মামলাও দিয়েছি। এখন স্যারেরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন। কবে করবেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে ফোনটি কেটে দেন!

প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রতিনিধি এ বিষয়ে অভিযুক্ত মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার মুঠোফোনে ০১৭…১৭ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে তার বক্তব্য নিতে   একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি ব্যস্ত করে দেন। যদিও বা ওই দিন সকালে তার সাথে এ বিষয়ে গণমাধ্যমকর্মীর কথা তিনি রূঢ় আচরণ করেন।

এবিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION