1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মিয়ার মৃত্যুতে "শোকসভা" - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মিয়ার মৃত্যুতে “শোকসভা”

  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩০৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আতিকুর রহমান মিয়ার মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে রোববার (২৮ এপ্রিল) রাত ৮টার সময়ে এ রাজ্জাক সুপার মার্কেটের প্রেসক্লাব কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি মোঃ শহিদুল ইসলাম বেলায়েত মিয়ার সভাপতিত্বে এবং প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, মুকসুদপুর পৌরসভার মেয়র মোঃ আশ্রাফুল আলম শিমুল মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আহজাদ মহাসিন খিপু মিয়া, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম প্রমূখ।

এসময় জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ- সভাপতি সরদার মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জাম হাদি, দপ্তর সম্পাদক শরিফুর রোমান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: খাইরুল ইসলাম পাভেল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল,উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির হাসান টিটো, মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্লাসহ মুকসুদপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION