1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

ফকিরহাটে রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩২১ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় মো. ইয়াছিন শেখ (২০) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চাকুলী এলাকা থেকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মো. ইয়াছিন শেখ উপজেলার চাকুল মো. শাহাদাত শেখের ছেলে।
পরিবারের দাবী স্ত্রীর উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।পুলিশ জানায়, রোববার সকালের কোন এক সময় ইয়াছিন শেখ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল পতিবেদন তৈরী করেন।
পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।গত ২৬ এপ্রিল ইয়াছিন শেখের স্ত্রী পারিবারিক কলহের জের ধরে তার পিত্রালয়ে চলে যান। পরবর্তীতে সন্ধ্যায় চাকুলী এলাকায় অন্য একটি ছেলেকে নিয়ে তার স্ত্রী ওয়াজ মহফিলে আসেন। এটি দেখতে পান স্বামী ইয়াছিন শেখ। সেই দু:খে ও ক্ষোভে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তন্তর করা হবে। ময়না তদন্ত আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION