1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে মাঠে মাঠে ইরি ধানের শীষে ভরপুর - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

কালীগঞ্জে মাঠে মাঠে ইরি ধানের শীষে ভরপুর

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ জন পঠিত
মো.হাসসত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাঠে মাঠে ইরি-বোরো ধানের শীষে ভরপুর। যেদিকেই চোখ যায় যেন এক অপরূপ সমারোহ। ইরি-বোরো ফসলের মাঠে বাতাসের দোলা খাচ্ছে ধানের শীষ। যেদিকে চোখ যায় সবুজে সমারোহ। তা দেখে খুশিতে কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ।
আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করলেও তারা শংকিত প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, তীব্র রৌদের দাপদাহে ধানে চিটা পড়া এবং কামলা সংকট হবে কিনা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের দোলা,খাল,বিল ও বাড়ির অস্সা জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে।
এবার ইরিবোরো আবাদে সেচ সংকটে না পরায় ধান গাছে তেমন কোন রোগবালাই আক্রান্ত হয়নি। গত কয়েক বছরের মধ্যে সুন্দর তেজ সেই ধানের গাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে এবং তীব্র তাপদাহ থেকে ধানের গাছ ও শীষ রক্ষা করতে কৃষকরা উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও দিক নিদের্শনায় সার্বক্ষণিক কীটনাশক প্রয়োগ ও পরিচর্যা করায় এখন ধান গাছে বড়বড় শীষ বের হয়ে খাচ্ছে বাতাসের দোলা। আনন্দে দুলছে কৃষকদের মন। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে তারা। সতিরপাড় বুড়িরহাট গ্রামের কৃষক মফিজুল ইসলাম, চলবলা সোনারহাট গ্রামের কৃষক ছাইফুল ইসলাম,উত্তর দলগ্রাম আরিডোবা গ্রামের কৃষক মজিবর রহমান, আব্দুস ছালামসহ  অনেক বলেন বাম্পার ফলনের আশা করছেন।
তবে তাদের মনে সর্বদা প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আতংক বিরাজ করছে। এছাড়া ধান কাটা মাড়াইয়ের শ্রমিক সংকটেরও আশংকাও রয়েছে তাদের। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায় জানান, ধান খেতে তাপদাহ মোকাবিলা করতে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। চলতি ইরি- বোরো খেতে রোগবালাই নেই বললেই চলে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION