1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বৃষ্টির জন্য পাবলিক মাঠে ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বাউফলে বৃষ্টির জন্য পাবলিক মাঠে ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাউফল পৌর ইমাম কমিটির উদ্যোগে দেশের মহামারী পরিস্থিতি ও বিপর্যস্ত সকলের শন্তি কামনায় আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী বাউফল  পাবলিক মাঠে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে এই নামাজ আদায় করা হয়।
এ সময় সাবেক চীপ হুইপ, জাতীয় সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা কমিটির সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা  আ স ম ফিরোজ উপস্থিত থেকে এই নামাজ আদায় করেন।
উপজেলা শাহী জামে মসজিদের পেশইমাম  মাওলানা আবদুর রহমান এ নামাজে ইমামের দায়িত্ব পালন করেন এবং খুতবা পাঠ করেন উপজেলা জামে মসজিদের পেশইমাম মাওলানা মোহাম্মদ হাবিবউল্লাহ।
এসময় বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে প্রাণীকুলের স্বস্তি ও শান্তি কামনায় স্থানীয় বাউফল সরকারি কলেজের পেশইমাম  মাওলানা মোহাম্মদ সাজাহান ধর্মপ্রাণ মুসুল্লিদের নিয়ে কান্নাজড়িত কন্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION