1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় সংবাদ প্রকাশের জেরে দুই মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গাইবান্ধায় সংবাদ প্রকাশের জেরে দুই মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় বালু উত্তলনের নিউজ করায়  ৩ সাংবাদিকের বিরুদ্ধে ২ মাস পর মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের  করলেন  বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য,গাইবান্ধা সদর উপজেলার কামারজানী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে নদীর বাধ ঘেষে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন করে আসছেন , রানা মিয়া ওরফে (বালু রানা) নামে খ্যাত এর সহযোগী জাহাঙ্গীর আলম, গোলাম আজম, জিয়াউর রহমান, শরীফ মিয়াসহ বেশকজন বালু ব্যবসায়ী কোটি কোটি টাকার বালু অবৈধভাবে  উত্তলন করে  বিক্রি করে আসছিল। এতে দিনে রাতে কাকড়া, জাম্মট্রাক, দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করলে রাস্তা নষ্ট সহ দুর্ঘটনার শিকার হয় পথচারী। এতে স্থানীয় ভাবে বাদা দিলে তাদের নামেও মিথ্যা মামলা দিয়ে  হয়রানি করে বালুমহল এই চক্রটি।
এরই ধারাবাহিকতায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানী নিয়ে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে গত (১৭ ফেব্রুয়ারী) আনন্দ টিভিতে প্রতিবেদন প্রচারের পর অনলাইন পোর্টালসহ বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হলে গত (২৫ ফেব্রুয়ারী) বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়।
এরপর  ইউএনও একাধিকবার অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়। সেই সাথে অবৈধভাবে বালু উত্তলন কারীদের বিরুদ্ধে জরিমানা করে ১৫ লক্ষ টাকা। এই ঘটনার প্রায় আড়াই মাস পর ক্ষুদ্ধ হয়ে বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা বাদী হয়ে, গাইবান্ধা সদর থানায় তিন সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন।
আজ জাহাঙ্গীর নামের একজন বালু ব্যবসায়ী বাদি হয়ে আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, দ্যা ডেইলি ট্রাইবুন্যাল মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সুমন মিয়া ও দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম (রকি) এর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন যাহার মামলা নং- ৩২। এঘটনায় সাংবাদিকসহ বিভিন্ন সচেতন মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION