1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রতিবেশীর মারপিটে আহত গৃহবধুর মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

কোটালীপাড়ায় প্রতিবেশীর মারপিটে আহত গৃহবধুর মৃত্যু

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবেশী নয়ন দাড়িয়া ও উজ্জল দাড়িয়া নামক দুই সহদরের মারপিটে আহত গৃহবধু ছয় সন্তানের জননী মমতাজ বেগম (৪৫) এর মৃত্যু হয়েছে।

সে উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের হান্নান দাড়িয়ার স্ত্রী।

জানা যায়, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা হাসিবুর দাড়িয়ার সাথে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিলো চাচা হান্নান দাড়িয়ার। গত দুই এপ্রিল সকালে হাসিবুর বিরোধপূর্ন জায়গায় কাজ করতে গেলে বাধা দেয় চাচা। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

উক্ত সংঘর্ষে দেলোয়ার দাড়িয়ার হুকুমে নয়ন ও উজ্জল হাসিবুরের পক্ষ্যে দেশীয় অস্ত্রসস্ত্রে সংঘবদ্ধ ভাবে হান্নানের পরিবারে উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে।

এতে মমতাজ বেগম গুরুতর আহত হয়। আহতকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে। কয়েকদিন চিকিৎসা শেষে মমতাজকে বাড়ি নিয়ে আসা হয়। গত বৃহষ্পতিবার সন্ধায় পূনরায় অসুস্থ্য হয়ে পড়লে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন।

হান্নান দাড়িয়া সাংবাদিকদের বলেন- আমি হাসিবুরের ভাইদের নিকট হইতে জায়গা ক্রয় করেছি, সেই জায়গা হাসিবুর জোর পূর্বক দখল করে ভবন নির্মান করছে, তার পক্ষ হয়ে নয়ন, উজ্জল ও দেলোয়ার আমাদের কে মারপিট করেছে, রামদা দিয়ে কুপিয়ে আমার স্ত্রীকে খুন করেছে, আমি এই ভাড়াটে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে অভিযুক্ত নয়ন দাড়িয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- মারপিট শুরু হলে হাসিবুরের স্ত্রী আমাকে ডেকে নিয়ে যায়, মমতাজের মাথায় হাসিবুর একটি ঘুসি মেরেছিলো। এ ঘটনায় হান্নান দাড়িয়া বাদী হয়ে চার জনকে বিবাদী করে কোটালীপাড়া থানা আমলী আদালত গোপালগঞ্জ একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- সিআর- ২১৪/২৪, তারিখ- ০৪/০৪/২০২৪ইং।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন, আসামী পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION